
মোঃতারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে খেলার সময় সীমানা প্রাচীর চাপায় রিফাত হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে।বুধবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার উথলী গ্রামের বাজারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রিফাত হোসেন ওই গ্রামের সন্টু আলীর ছেলে। সে উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য জহুরুল হক ঝন্টু জানান, সকালে রিফাতসহ ৬-৭ বন্ধু বাড়ির পাশে খেলছিল। এ সময় বাড়ির পাশের পুরাতন একটা সীমানা প্রাচীর ধসে রিফাতের মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসার এক পর্যায়ে রিফাতের মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক জানান, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত