হোম » সারাদেশ » লালমনিরহাটে সাংবাদিক আব্দুল আজিজ চৌধুরী সাঈদ এর ওপর হামলাকারীদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন

লালমনিরহাটে সাংবাদিক আব্দুল আজিজ চৌধুরী সাঈদ এর ওপর হামলাকারীদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন

Exif_JPEG_420

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশনের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জনাব আব্দুল আজিজ চৌধুরী সাঈদ এর ওপর হামলাকারী দৃস্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি এস. আর শরিফুল ইসলাম রতন-এঁর সভাপতিত্বে কোষাধ্যক্ষ হেলাল হোসেন কবিরের সঞ্চালনায় ক্রীড়া সম্পাদক রাসেল ইসলাম, প্রচার সম্পাদক মাসুদ রানা রাশেদ, সাংগঠনিক সম্পাদক জামাল বাদশা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!