হোম » সারাদেশ » নিখোঁজের ২২ ঘন্টা পর কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের ২২ ঘন্টা পর কিশোরের লাশ উদ্ধার

আব্দুর রউফ রুবেল, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পুকুর থেকে নিখোঁজের ২২ ঘন্টা পর সুলতান (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে নিহতের স্বজনরা।  ওই কিশোর গত সোমবার (১১ এপ্রিল) দুপুরের খাবার খেয়ে খেলতে গিয়ে নিখোঁজ হয়। মঙ্গলবার(১২ এপ্রিল) সকালে স্থানীয়রা বন বিভাগের পুকুরে এ কিশোরের মরদেহ ভাসতে দেখে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা ।
 নিহত সুলতান ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বালিপাড়া এলাকার মো: রমজানের ছেলে। স্থানীয়রা জানায়, ওই কিশোরের পিতা শ্রীপুর রাজাবাড়ী আঞ্চলিক সড়কের পাশে রেলওয়ের জায়গায় ঘর তুলে স্বপরিবারে বাস করে চটপটির ব্যবসার করেন। নিহত সুলতান অনেকটা মানসিক ভারসাম্যহীন ছিল।
নিহতের বাবা জানান, সোমবার দুপুরের খাবার খেয়ে অন্য শিশুদের সাথে খেলতে যায় সে। সন্ধায় বাড়ী ফিরে আসেনি। রাতে সুলতানের সন্ধান করতে শ্রীপুরের বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। রাতবর খোজাখুজি করে তার সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় মোস্তফা কামাল বন বিভাগের পুকুরে সুলতানের মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে স্বজরা তার মরদেহ উদ্ধার করে।
নিহতের পিতা আরো জানান, শ্রীপুর থানা পুলিশকে অবহিত করে লাশ দাফনের ব্যবস্থা করবেন। কিভাবে ওই কিশোর পানিতে পড়ে মারা গেছে তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।  শ্রীপুর থানার কর্তব্যরত ডিউটি অফিসার উপ পরিদর্শক (এস.আই) নাজমুল হক  জানান, মরদেহ উদ্ধারের বিষয়ে কেউ এখনও খবর দেয়নি। খবর পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!