
এস আর নিরব যশোরঃ যশোরে সাবেক সেনা সদস্য ও পালবাড়ী তেতুলতলা মোড়ে অবস্থিত মাহী ট্রেডার্সের মালিক কর্পোরাল আনোয়ার হোসেনকে দোকানের মধ্যে বসা অবস্থায় চাকু মেরে হত্যার চেষ্টায় চাকুসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক হয়েছে। এসময়ে তাদের কাছ থেকে একটি চাকু ও চারটি মোবাইলফোন জব্দ করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। রোববার বিকেল থেকে রাত বারোটা পর্যন্ত যশোর কাজীপাড়া, পালবাড়িও ঝিনাইদাহ জেলার কালীগঞ্জে অভিযান চালিয়ে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, ১) যশোর পালবাড়ি নতুন খয়ের তলা এলাকার রবিউল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২১), ২) যশোর পুলিশ লাইন্স টালিখোলা এলাকার মৃত বাবু হোসেনের ছেলে সাব্বির হোসেন (১৯),৩। যশোর পুরাতন কসবা কাজীপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে আবির হোসেন (২০), ৪। যশোর মিশন পাড়া এলাকার মুন্না ইসলামের ছেলে মোঃ রুস্তম আলী (২২), ৫) যশোর পুরাতন কসবা কাজীপাড়া এলাকার মৃত্যু জুলফিকার আলীর জুয়েলের ছেলে মোঃ রাফাত ইয়ামিন (২২) ( সেবা সংঘ স্কুলের পিছনে), ৬) যশোর পুরাতন কসবা কাজীপাড়া বেগম মিলের সামনে আবুল হোসেনের ছেলে সজীব হোসেন (২০)
ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় ঘটনার রহস্য উদঘাটনের জন্য জেলা গোয়েন্দা শাখাকে নির্দেশ প্রদান করলে জেলা গোয়েন্দা শাখার ওসি রুপন কুমার সরকার, পিপিএম এর দিক-নির্দেশনায় ডিবির এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম, এএসআই গৌরাঙ্গ, আমিরুলসহ একটি চৌকশ টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পযালোচনা করে অপরাধীকে সনাক্ত পূর্বক গোপন তথ্যের ভিত্তিতে ১০/০৪/২০২২ তারিখ বিকাল হইতে রাত ১২.০০ পযন্ত যশোর শহরের কাজীপাড়া, পালবাড়ীসহ কালীগঞ্জের বারোবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ভাড়াটে চাকুমারা পার্টির ০৬ সদস্যকে গ্রেফতার করে ঘটনায় ব্যবহৃত চাকু এমএম কলেজের পুরাতন ছাত্রাবাস চত্বর থেকে উদ্ধার করেন।
এ বিষয়ে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, শুক্রবার রাত ৯ টার দিকে সাবেক সেনা সদস্য ও যশোর পালবাড়ী তেতুলতলা মোড়ে অবস্থিত মাহী ট্রেডার্সের মালিক কর্পোরাল আনোয়ার হোসেনকে দোকানের মধ্যে বসা অবস্থায় তার পেটে কিশোর গ্যাং এর সদস্যরা চাকু মেরে পালিয়ে যায়। এ সময়ে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুই দিন চিকিৎসা হয়ে সুস্থ হওয়ার পর ১০ই এপ্রিল রোববার যশোর কোতয়ালী থানায় অজ্ঞাত নামে একটি মামলা দায়ের করেন। মামলাটি স্পর্শকাতর’ হওয়ায় যশোরের পুলিশ সুপার মামলাটির তদন্তভার দেন যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে।
একপর্যায়ে যশোর গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল রোববার সিসিটিভি ফুটেজ দেখে কিশোর গ্যাং এর সদস্যদের শনাক্ত করে। এরপর যশোর পালবাড়ি, কাজীপাড়া ও ঝিনাইদহের কালিগঞ্জে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করে। আটককৃতরা সবাই যশোরের চিহ্নিত কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিশোর গ্যাংয়ের সদস্যের বিষয়টি স্বীকার করেছেন। তারা কামরুল ইসলাম নামের এক ব্যক্তির নির্দেশে ৫০ হাজার টাকা চুক্তিতে নগদ ২০ হাজার টাকা গ্রহনে অবঃ সেনা কর্পোরাল আনোয়ার হোসেনকে তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বসা অবস্থায় ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করে। মূল পরিকল্পনাকারী কামরুল ও শফিকুলকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল