হোম » সারাদেশ » রাজশাহী রেঞ্জ-এ পুনরায় শ্রেষ্ঠ  ইন্সপেক্টর (তদন্ত) বগুড়া সদর থানার মোঃ জাহিদুল হক  

রাজশাহী রেঞ্জ-এ পুনরায় শ্রেষ্ঠ  ইন্সপেক্টর (তদন্ত) বগুড়া সদর থানার মোঃ জাহিদুল হক  

এম,এ রাশেদ,বগুড়া জেলাপ্রতিনিধি: রাজশাহী রেঞ্জ-এর মার্চ/২২ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ৮টি জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে   বগুড়া জেলা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জাহিদুল হক। তিনি ফেব্রুয়ারি /২২ মাসে  বগুড়া সদর থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে যোগদানের পর তার কর্মকালীন সময়ে রাজশাহী রেঞ্জের ৮ টি জেলার মধ্যে ধারাবাহিকভাবে  দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) নির্বাচিত হয়েছেন। যা তার সাফল্যের অনন্য দৃষ্টান্ত।
গর্বিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা, কর্মস্পৃহা, আন্তরিকতা, দায়বদ্ধতা ও দৃঢ় মানসিকতার কারণেই  রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রেখেছে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জাহিদুল হক ।
বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম) মহাদয় জানান, বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জাহিদুল হক, রাজশাহীর রেঞ্জ এ  ৮টি জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) নির্বাচিত হওয়ায়   তাহাকে অভিনন্দন জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!