প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:০০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২২, ৬:১০ অপরাহ্ণ
রৌমারীতে ২শ’৫পিস ইয়াবা সহ আটক১

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে আশরাফুল ইসলাম (৩৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। রবিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৎলাকান্দা নামক এলাকা থেকে ২শ’ ৫ পিস ইয়াবাবড়িসহ তাকে আটক করা হয়। আটককৃত যুবক উপজেলার চৎলাকান্দা গ্রামের মৃত অলি মাহমুদের ছেলে।রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ্ বলেন, মাদক আইনে মামলা’র পর আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোমবার কুড়িগ্রাম জেলহাজতে প্রেরন করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.