
মোহাম্মদ পলাশ মিয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমানের নির্দেশনা মতে ১০/০৪/২০২২ খ্রিঃ তারিখে নবীনগর থানার পুলিশের অভিযানে শিবপুর কলেজ মোড় এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী ১. মোঃ বাবু মিয়া (১৮), পিতা-মৃত রাজু মিয়া, ২. এনামুল মিয়া (২০), পিতা-শহিদুল মিয়া, উভয় গ্রাম- টানপাড়া, ৩. মোঃ আমিন (১৯), পিতা-মৃত লোকমান মিয়া, গ্রাম- দূর্গাপুর, সর্ব থানা- আখাউড়া, জেলা -ব্রাহ্মণবাড়িয়াদের হেফাজত হইতে ১০ কেজি গাঁজা, যাহার আনুমানিক মূল্য-১,৫০,০০০/-টাকা উদ্ধার করেন। এই সংক্রান্তে নবীনগর থানায় মাদক দ্রব্য আইনের প্রচলিত ধারায় মামলা রুজু করতঃ গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু