
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে রানীরহাট মোড় থেকে ২টি চোরাই ব্যাটারী ও চুরির
সরঞ্জামাদীসহ ০৩ জনকে আটক করেছে শেরপুর থানার পুলিশ। জানা যায় শনিবার (০৯ এপ্রিল) শেরপুর থানার এস আই শাহাদত হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত্রিবেলা টহল ডিউটি করাকালীন ভোর অনুমান ৫ ঘটিকার দিকে মির্জাপুর ইউনিয়নের রানিরহাট মোড় নামক স্থানে দুইটি চোরাই ব্যাটারি ও চুরির সরঞ্জামাদিসহ ৩জন কে আটক করে। আটককৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার থানা পাড়া এলাকার মৃত সুলতান মৃধার ছেলে তরিকল মৃধা, রনি মৃধা, শামসুল প্রাঃ ছেলে আহসান হাবীব। তাদের গ্রেফতার পূর্বক চোরাই মালামাল বিক্রয় এর উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা