প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১০:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২২, ৫:২৬ অপরাহ্ণ
বেড়ায় পুলিশের দেয়া বাড়ি ও সার্ভিস ডেস্ক উদ্বোধন

রাউজ আলীঃ পাবনার বেড়ায় মুজিববর্ষ উপলক্ষে থানা পুলিশ গৃহহীন পরিবারের জন্য একটি গৃহ হস্তান্তর এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক স্থাপনের মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। রবিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় গনভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
এসময় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এর সার্বিক তত্বাবধানে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল কল্লোল দত্ত, বেড়া পৌর সভার মেয়র আসিফ শামস রঞ্জন, পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মো. সিদ্দিক ইসলাম সহ বিভিন্ন পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ ও অএ থানা এলাকার সকল চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.