
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে সুপারী চুরির অপরাধে চয়ন চন্দ্র (১২) নামের শিশুকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (৯ এপ্রিল) বিকালে লালমনিরহাট সদর উপজেলার ৫নং হারাটি ইউনিয়নের দক্ষিণ হিরামানিক এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
অভিযোগ উঠেছে, উক্ত এলাকার প্রিয় নাথ রায় ও তার পুত্র রবিন চন্দ্র রায় শিশু চয়ন চন্দ্রকে গাছে বেঁধে নির্যাতন করেন। ইতিমধ্যে চয়ন চন্দ্রকে গাছে বেধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়।
স্থানীয়রা জানান, উক্ত এলাকার প্রিয়নাথ রায়ের গাছের সুপারী চুরি করে একই এলাকার মিন্টু চন্দ্রের পুত্র চয়ন চন্দ্র (১২) এমন অভিযোগ তাদের। উক্ত অভিযোগের জের ধরে প্রিয় নাথ রায় ও তার পুত্র রবিন চন্দ্র রায় বিকেলে চয়ন চন্দ্রের বাড়ি গিয়ে তাকে ধরে তাদের নিজ বাড়িতে নিয়ে আসে। পরে গাছে বেঁধে শুরু করে নির্যাতন। এরপর গাছের বাঁধন খুলে ঘরের ভিতরে নিয়ে গিয়ে রবিন ও তার বাবা প্রিয়নাথ পা দিয়ে পিসতে থাকে। এক পর্যায়ে চয়ন চন্দ্র অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, এমন ঘটনা এখনও শুনি নাই। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান