
প্রেস বিজ্ঞপ্তি: গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ ০৯•০৪•২০২২ ইং বিকাল ৪ ঘটিকায় আশুলিয়ার ইউনিক বাস স্ট্যান্ড সংলগ্ন সাভার-আশুলিয়া-ধামরাই শিল্প অঞ্চল কমিটির এক সাধারন সভা অনুষ্ঠিত হয় সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের অফিসে। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পঞ্চল কমিটির আহ্বায়ক শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন সভাটি পরিচালনা করেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাকিবুল ইসলাম সোহাগ। এসময় আলোচনা সভা শেষে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আঞ্চলিক কমিটির পুনঃগঠন হয়,সভায় শ্রমিকনেতা রফিকুল ইসলাম সুজন” কে আহবায়ক “নাহিদুল হাসান নয়ন কে “সদস্য সচিব নির্বাচিত করা হয় ।
উক্ত আঞ্চলিক কমিটির যুগ্ন-আহবায়ক হলেন শামীম খান “আব্বাস উদ্দিন, মরিয়ম আক্তার শিউলী, কামরুন নাহার, কবির হোসেন, ইসমাইল হোসেন ঠান্ডু “সারোয়ার হোসেন” শাহাবুদ্দিন দেওয়ান” শাহ আলম হোসাইন ” এসময় আরো নির্বাচিত হন সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাকিবুল ইসলাম সোহাগ” যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়, আনিসুর রহমান” পারভীন আক্তার “কামরুল ইসলাম মৃধা” ইউসুফ শেখ” নাজমুল হক ইমু, ইমন শিকদার” বাকের শেখ,সোবেদা সরকার আকলিমা,অন্তর রহমান,জাহাঙ্গীর, সহ ৪১ সদস্যের কমিটি পুনঃগঠন হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হুসাইন “যুগ্ন আহবায়ক “বাহারানে সুলতান বাহার,লাভলী ইয়াসমিন, এসময় বক্তারা বলেন শ্রমিক-মালিকের মধ্যে সু সম্পর্ক রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে সাংগঠনিক ও আন্দোলন-সংগ্রাম বেগমান করতে হবে। ২০ রমাযানের ভিতর বোনাস প্রদান সহ ঈদের পূর্বেই সকল শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ভাতা প্রদানের দাবি জানান বক্তারা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান