প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২২, ১১:২৯ অপরাহ্ণ
বালাসী-বাহাদুরাবাদ নৌরুটে লঞ্চ চলাচলের শুভ উদ্বোধন

শাহজাহান সিরাজঃ গাইবান্ধার বালাসি-টু জামালপুরের বাহাদুরাবাদ ঘাটে পরীক্ষামূলকভাবে লঞ্চ চলাচলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ব্রহ্মপুত্র নদের বালাসী ঘাটে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে এই লঞ্চ চলাচলের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এরপর বালাসি নৌবন্দরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. রফিকুল ইসলাম খান, গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান, পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সহ আরো অনেকে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.