
শাহজাহান সিরাজঃ গাইবান্ধার বালাসি-টু জামালপুরের বাহাদুরাবাদ ঘাটে পরীক্ষামূলকভাবে লঞ্চ চলাচলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ব্রহ্মপুত্র নদের বালাসী ঘাটে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে এই লঞ্চ চলাচলের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এরপর বালাসি নৌবন্দরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. রফিকুল ইসলাম খান, গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান, পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সহ আরো অনেকে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান