
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ এপ্রিল) লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনে বন্ধু কল্যাণ পরিষদ লালমনিরহাটের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বন্ধু কল্যাণ পরিষদ লালমনিরহাটের সভাপতি ডাঃ মোঃ কাসেম আলী-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু। বক্তব্য রাখেন বন্ধু কল্যাণ পরিষদ লালমনিরহাটের লিয়াকত আলী ভূঞাঁ প্রমুখ। এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সহ-সভাপতি আলহাজ্ব শাহ আলম শেখ, বন্ধু কল্যাণ পরিষদ লালমনিরহাটের মোঃ হযরত আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল