
মোঃ জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে মোঃ রায়হানুল ইসলাম (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-১১। এ সময় তার হেফাজত হতে ৬ কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি, মোঃ রায়হানুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জরে উজিরপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে।
শুক্রবার(৮এপ্রলি) সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় । র্যাব জানায়, দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীনও বলে জানায় র্যাব।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক