
এম,এ রাশেদ,বগুড়াজেলা প্রতিনিধি: বগুড়া মালতীনগর(দক্ষিন পাড়া) অসুস্থ প্রতিবন্ধী নাজমুল ইসলাম মানবতাই আর্থিক সংকটে জীবন কাটাচ্ছেন। এলাকা সূত্রে জানা যায়,শাজাহানপুর উপজেলার ও মালতীনগর (দক্ষিণ পাড়া) এলাকার অসুস্থ প্রতিবন্ধী নাজমুল ইসলাম প্রায় তিন বছর হল অসুস্থ হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তার অসুস্থ জীবনে প্রথমে তিনি ভুল চিকিৎসার স্বীকার হন। তারপর থেকেই মলদ্বারে জটিল রোগে আক্রান্ত হয়ে জান নাজমুল ইসলাম। সেখানে অপারেশন করার পর মলদ্বারে বড় ধরনের ইনফেকশন হয়ে যায়।
মলদ্বার ২ ইনচি গর্ত হয়ে যায় পরে তাহাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। অনেক চিকিৎসা করি সঞ্চয় সম্বল সব কিছু শেষ হয়ে যায়়। তাপর আত্মীয়-স্বজনের সহযোগিতায় ভারতে গিয়ে চিকিৎসার চিকিৎসা নেন। সেখানে অপারেশন করলে একটু সুস্থ বোধ করে কোন রকম পরিবার নিয়ে বাচার চেষ্টা করেন।ভাগ্যের কি নির্মম পরিহাসএর মধ্য আবার মারাত্মক এক্সিডেন্ট করেন। এ বিষয় নিয়ে নাজমুল সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান পায়ে রড দেয়া আছে আমার পা ছোট বড় হয়ে গেছে?
আমার চোখ জটিল রোগে আক্রান্ত কর্নিয়া আলসার আক্রান্ত, আমার কান জটিল রোগে আক্রান্ত। আমি আরো অনেক রোগে আক্রান্ত? অসুস্থথার জন্য আমি প্রতিবন্ধী অসুস্থথার জন্য আমি প্রতিবন্ধী হয়ে গেছি।আজ তিন বছর কোন কর্ম করতে পারি না, আমি ঋণে জর্জরিত অনেক টাকা ঋন আমার বসত ভিটা আইপি ডিসি নামক ব্যাংকে বন্ধক রয়েছে। সব মিলিয়ে প্রায় ২৮লাখ টাকা ঋন আমার কথার উত্তর ঋন পরিশোধ এর জন্য ব্যাংক এবং অন্যন্যা পাওনাদার অমানবিক অত্যাচার করছে পাওনাদাররা বাড়ি থেকে বের করে দিবে। পরিবারসহ বেঁচে থাকার কোন পথই নেই আমার ।
মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল স্তরের সকল মানুষ এর কাছে আকুল আবেদন ভিক্ষা চাইছি। আমার ভারতে চিকিৎসা প্রয়োজন এবং তিনবেলা খাবার প্রয়োজন সকলের কাছে ভিক্ষা চাইছি, দয়া ধর্ম করে সবাই আমাকে এই মোবাইল নং (০১৭৪৭-২৬৫২৩২)বিকাশ নাম্বারে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতায় চিকিৎসা নিয়ে আমি সুস্থ হয়ে আমার পরিবার নিয়ে বাঁচতে চাই।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল