
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আঁখ ক্ষেত হতে শহিদুল ইসলাম শহীদ (৪২) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শহিদুল উপজেলার চরশৌলমারী ইউনিয়নের চর ইটালুকান্দা গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে কাউনিয়ার চর গ্রামের আঁখ ক্ষেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসির বিল্লাহস্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত শহীদুল গতকাল বুধবার সন্ধ্যায় বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হন। তার নিখোঁজের ঘটনায় গতকাল থেকে সন্ধান চালান পরিবার ও স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার আগে আঁখ ক্ষেতে নিহতের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসির বিল্লাহ জানান, খবর পেয়ে একটি আঁখ ক্ষেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের ছোট ভাই সুলতান মিয়া একটি অপমৃত্যু মামলা দিয়েছেন। আগামীকাল শুক্রবার (৮ এপ্রিল) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান