
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার নাগরুহা উত্তরপাড়া গ্রামে ওসমান গনীর বাড়িতে বৃহস্পতিবার সকালে আগুন লেগে ৪ টি গরু পুড়ে মারা গেছে। পুড়ে যাওয়া ঘরসহ এসব গরুর মূল্য প্রায় ৬ লাখ টাকা। মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন স্থানীয়রা। রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি।
স্থানীয় ইউপি সদস্য সাহারুল হক সাচ্চু জানান, ওসমান গণী বিদেশে চাকরি করেন। তার স্ত্রী বাড়িতে গরু পালন করেন। প্রতি দিনের মতো বুধবার রাতে গরু গুলো গোয়াল ঘরে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিয়েছিলেন ওসমানের স্ত্রী। তালা দেবার আগে মশার কয়েল জ্বালিয়ে দেওয়া হয়েছিল গোয়াল ঘরে। সকালে আকষ্মিকভাবে গোয়ালঘরে আগুন লেগে যায়। গোয়ালঘরের পাশে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্নার ব্যবস্থা ছিলো, আগুন লাগার পর গ্যাস সিলিন্ডার এর পাইপ পুড়ে গিয়ে গোয়াল ঘরে দ্রুত গ্যাস ছড়িয়ে পড়ে। ফলে ঘরের তালা খোলার আগেই গরু গুলো সবই পুড়ে মারা যায়।
খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাবার চেষ্টা করলেও তাদের গাড়ি সেখানে পৌঁছাতে পারেনি। গ্রামবাসী ছুটে এসে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোয়ালঘরটিও সম্পুর্ন পুড়ে গেছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি