
মোঃআবদুল মুনাফ পিন্টু: দাগনভূঁঞায় খালার বাসায় বেড়াতে এসে অষ্টম শ্রেণী পড়ুয়া এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার রাতে দাগনভূঞা বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে। সাবরিনা আফরিন নামের ওই কিশোরী দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো। লাশ উদ্ধারের সময় তার পাশে দুইটি চিরকুট পাওয়া গেছে, যেটি নিয়ে তদন্ত করছে পুলিশ।
সেখানে লেখা আছে- ‘প্রিয় আমার মা ও বাবা, আশাকরি ভালো থাকবে, তাও আবার আমি মরে যাওয়ার পরে।ভেবেছিলাম তোমাদের একমাত্র মেয়ে আমি, যা করব সব মেনে নেবে। কিন্তু যারে ভালোবাসলাম তাকে দূরে সরিয়ে দিলে। বেঁচে থেকে কী লাভ, তাই মরে গেলাম। জানাজা পড়ার জন্য তাকে ডাকিও ঠিক আছে মা।
অন্য একটু চিরকুটে লেখা আছে- ওর সাথে রিলেশন মাত্র ৫ দিনের। ভাই বোন চারজ ও সবার ছোট। বাড়ী সালাম নগর। তোমরা ওর জন্য আমাকে বাচতে দিলে না। দাগনভূঞা থানার (ওসি) মোঃ হাসান ইমাম জানান, মেয়েটির বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। তার বাবার নাম ইসমাইল খাঁন। তারা দাগনভূঞার উপজেলা শহরে ভাড়া বাসায় থাকেন। প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমঘটিত কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান