হোম » সারাদেশ » বগুড়ায় ডিবির অভিযানে ২,শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

বগুড়ায় ডিবির অভিযানে ২,শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০,শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বগুড়া ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি পুলিশের  টিম ৬ই এপ্রিল রাত্রি সাড়ে ৮টার সময় বগুড়া সদর থানার বৃন্দাবন কলেজ পাড়া রোড গামী মোশেদ সিএনজি গ্যারেজের মূল গেটের সামনে পাকা রাস্তার উপর হইতে বগুড়া সদর থানার বৃন্দাবন কলেজ পাড়া দক্ষিণ পাড়া এলাকার মোঃ মতি এর ছেলে মোঃ রহিম বাদশ (৩০) কে ২০০,শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!