
রবিউল হাসান লায়ন: শেরপুর ও রাজশাহীতে কৃষকদের আত্মহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী কৃষকদল। আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা, সদর উপজেলা ও পৌর কৃষকদলের নেতাকর্মীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সালেহীন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম ছাত্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক সরকার সুলতান আহমেদ বাদশা ও পৌর কৃষকদলের আহ্বায়ক সালেহীন শাহীন প্রমুখ।

আরও পড়ুন
সাইকেল চালানো নিয়ে তুচ্ছ বিরোধ, ভৈরবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ