
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার ধুনট থানার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছে এসআই মোঃ জাহাঙ্গীর হোসেন, তিনি মার্চ/ ২২ মাসের কর্ম মূল্যায়ন করে তাকে বগুড়া জেলার ধুনট থানার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (৭ই এপ্রিল) সকাল সাড়ে ১০টার সময় বগুড়া জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এ সম্মাননায় পুরষ্কৃত করা হয়।
জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম) মহোদয় তাকে উক্ত সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন। এ সময় জেলার সিনিয়র পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন। বতর্মান জেলার শ্রেষ্ঠ এসআই মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, পুরষ্কার আমাদের কাজের গতি বাড়িয়ে দেয়। আগামীতে আরো ভাল কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ধুনট থানার এসআই মোঃ জাহাঙ্গীর হোসেন বগুড়া জেলার মার্চ/২০২২ মাসে শ্রেষ্ঠ এসআই সম্মাননা পেয়েছে। আমি তার জন্য শুভ কামনা করি তিনি আরো এগিয়ে যাক।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু