হোম » সারাদেশ » কাঁচপুর হাইওয়ে পুলিশ কর্তৃক আট কেজি গাঁজাসহ গ্রেফতার দুই

কাঁচপুর হাইওয়ে পুলিশ কর্তৃক আট কেজি গাঁজাসহ গ্রেফতার দুই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডে ট্রাফিক ডিউটি করার সময় ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৮ টায় কাঁচপুর হাইওয়ে থানায় কর্মরত এটিএসআই নুরুল হুদার নেতৃত্বে মো. রনি (২৫) ও মো. মনির (৫৫) নামক দুই জনকে গ্রেফতার করা হয়। রনি কুমিল্লা জেলার কোতোয়ালী থানার আড়াইউরা পশ্চিম পাড়া গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে এবং মনির কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার খিললাপাড়া গ্রামের লালু মিয়ার ছেলে।

হাইওয়ে সূত্রে জানা যায়, বুধবার সকালে রাস্তা পারাপার করার সময় দুই পথচারীর আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করেন হাইওয়ে থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে। এ সময় রনির হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৪ প্যাকেট খাকি স্কচটেপ দিয়ে মোড়ানো ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এটিএসআই নুরুল হুদা জব্দকৃত গাঁজাসহ মাদক ব্যবসায়ী রনি ও মনিরকে গ্রেফতার করে কাঁচপুর হাইওয়ে থানায় প্রেরণ করেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!