
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদর থানা পুলিশের অভিযানে দিনাজপুর থেকে ৬ থেকে ৭ বছর যাবত পলাতক থাকা ১৭ টি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী জনি মোল্লাকে গ্রেফতার। অগ্নিসংযোগ, ভাংচুর, নাশকতা মামলার ১৭ টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী মোঃ জনি মোল্লা (৩২), পিতা- মোঃ টুকু মোল্লা সাং-মালতিনগর দক্ষিণপাড়া থানা ও জেলা-বগুড়া যুবদল করতো বলে জানা যায়।
জনি মোল্লা কে দিনাজপুর জেলার খানসামা উপজেলায় ঠাঙ্গাপাড়া গ্রাম থেকে বগুড়া সদর থানার ইন্সপেক্টর অপারেশন এর নেতৃত্বে এসআই মোঃ জাকির আল আহসান তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামী বিগত ৬/৭ বছর যাবত পলাতক ছিল। উক্ত আসামী সেখানে বাসা বাড়ি করে স্থায়ী ভাবে বসবাস সহ কাপড়ের ব্যবসা করিতেছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বগুড়া সদর থানা পুলিশ সুত্র জানান।

আরও পড়ুন
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়