
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: নাশকতার পরিকল্পনার সন্দেহে সিরাজগঞ্জে মেসে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। এসময় ১০টি ককটেল, ৫টি মোটরসাইকেল ও ১০টি মোবাইল জব্দ করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার জানান, নাশকতার পরিকল্পনায় রাতে জামায়াত-শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সদর উপজেলার কাজিপুর মোড়ে জামায়াত-শিবির নিয়ন্ত্রিত একটি মেসে অভিযান চালানো হয়। এসময় ১০টি ককটেল, ৫টি মোটরসাইকেল ও ১০টি মোবাইল জব্দ করা হয়। আটককৃততের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
নাশকতা ও বিস্ফোরক আইনের ধারায় মামলায় অভিযুক্ত করে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করার প্রক্রিয়া চলছে বলেও জানান এই ডিবি কর্মকর্তা।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল