হোম » সারাদেশ »  মা ও সৎ বাবার উপর অভিমান করে সন্তানের আত্নহত্যা

 মা ও সৎ বাবার উপর অভিমান করে সন্তানের আত্নহত্যা

মারুফ বিল্লাহ রুবেলঃ সাতক্ষীরার শ্যামনগরে মা ও সৎ বাবার উপর অভিমান করে নেটের রশির সাহায্যে আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আব্দুর রহমান (২২) নামে এক যুবক আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের গাইনের সিল গ্রামে। আত্নহত্যাকারী ওই যুবক সিল গ্রামের শামসুর শেখের ছেলে।
স্থানীয় শেখ হাফিজসহ অনেকে জানান, গত কয়েক বছর আগে রহমানের মা তার বাবাকে ডিভোর্স দিয়ে একই গ্রামে আরেক জনকে বিয়ে করে। সে তার স্ত্রী নিয়ে অন্য বাড়িতে বসবাস করলেও  রহমানের সাথে  তার সৎ বাবা ও মায়ের সাথে  প্রতিনিয়ত ঝগড়া হতো। সর্বশেষ রবিবার সকালে মা ও সৎ বাবার সাথে ঝগড়া হয় তার।  ওই দিন সকালে বাড়িতে কেউ না থাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রহমান। পরবর্তীতে  ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখে তার মরদেহ নিচে নামিয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।
 আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন ঘটনাটি তিনি শুনেছেন। কিন্তু ঘটনা স্থলে তিনি যেতে পারেননি। এ বিষয় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবেন বলে তিনি জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!