
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ আদালতের ভিপি কৌশলীদের কক্ষ থেকে ১৩ দিন আগে চুরি যাওয়া গুরত্বপূর্ণ নথির এখনো হদিস মেলেনি। উপরন্তু আবারো চুরি যাওয়ার আশঙ্কায় কৌশলীরা এই কক্ষে বাকি নথিরাখতেও ভয় পাচ্ছে।
এদিকে বেশকিছু নথি ও ডায়েরি হারানোর কারণে বিভিন্ন মামলাপরিচালনা করতে ব্যাঘাত ঘটছে। অন্যদিক প্রশাসনের পক্ষ থেকে তদন্ত রিপোর্ট সম্পন্ন হলেও তাজমা দানের প্রক্রিয়ায় আছে। আর এরই মধ্যে পুলিশ সন্দেহ ভাজন একজনকে আটক করলেও এ মামলারসাথে তার সম্পৃক্ততা আদৌ আছে কিনা তা ঘতিয়ে দেখা হচ্ছে।চুরির ঘটনার ১৩ দিন পার হলেও এখনো হদিস মেলেনি চোর ও নথিগুলো।
পরপর তিন দিন চুরিহওয়ায় এখনো আশংকায় ও ভয়ে রয়েছে কৌশলীরা। আবারো চুরি হবার আশংকায় তাদেরকার্যালয়ে নতুন করে কাগজপত্র রাখতেও ভয় পাচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে সঠিক ভাবেকার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে কৌশলীরা।
সুরক্ষিত জায়গায় ভিপি কৌশলীদের কার্যালয়হলেও এমন চুরির ঘটনায় দ্রুত আসামী গ্রেফতার ও যথাপোযুক্ত শাস্তি সহ নিরাপত্তার দাবীকরছেন তারা। সরকারী কৌশলী এ্যাড. এস এম আব্দুল ওয়াহাব বলেন, চুরি হওয়া নথি গুলোর কারনে বিভিন্নমামলা পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে এই নথিপত্র উদ্ধারকরবে প্রশাসন।
এদিকে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, নথি চুরিরঅভিযোগে সন্দেহভাজন একজনে আটক করা হয়েছে। এই মামলার সাথে তার সম্পৃক্ততা আছেকিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও তদন্ত কমিটির প্রধান মোবারক হোসেন জানান, পাঁচকর্মদিবসের মধ্য প্রশাসনের পক্ষ থেকে করা তদন্ত প্রতিবেদন এরই মধ্যে শেষ হয়েছে। আমরাসেটি জেলা প্রশাসক বরাবর হস্তান্তর করব।
উল্লেখ্য গত ১৯, ২০ ও ২১ মার্চ পরপর তিন দিন সিরাজগঞ্জ আদালতে ভিপি কৌশলীদের কক্ষ থেকেপ্রায় ৬০০ নথি চুরি হয়। এ ঘটনায় কৌশলীরা একটা মামলা দায়ের করে ও প্রশাসনের পক্ষ থেকেএকটি তদন্ত কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ