
২১ মার্চ বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগর এলাকায় আলমগীর হোসেনকে দুর্বৃত্তরা প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা করেন। এ হত্যাকাণ্ডের ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
র্যাব সদস্যরা ঢাকার শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামি ওমর ফারুক (৪৬) এবং আব্দুল আলীকে (৬০) শুক্রবার গ্রেফতার করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আলমগীর হোসেন (৩৪) গ্রেফতার আসামি আব্দুল আলীর তিশা ব্রিক ফিল্ড ও ওমর ফারুকের মারুফা ব্রিক ফিল্ডে লোড আনলোডের কাজ করতেন।
পূর্ব শত্রুতার জেরে গত ২১ মার্চ গ্রেফতার আসামিসহ আরও ৩০-৩৫ জন আলমগীরকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো চাকু দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে তিনি সেখানে চিকিৎসাধীন মারা যান।
গ্রেফতার আসামিদের ফতুল্লা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান