
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার সাবেক পোস্টমাস্টার ও বাসাইল উপজেলার বর্তমান পোস্টমাস্টার মিনহাজের বিরুদ্ধে গ্রাহকের মেয়াদী হিসাবের লভ্যাংশের টাকা পেতে হয়রানির অভিযোগ উঠেছে । এ বিষয়ে ভুক্তভোগী সখীপুর উপজেলার শিরিরচালা এলাকার মোখতার হোসেনের মেয়ে নাছিমা আক্তার জানায়, বিগত ২০২০ সালের অক্টোবর মাসে সখীপুর উপজেলা পোস্ট অফিসে তার মেয়াদী হিসাব নং-এফডি-৩৩৫৩২৬ এর ১৭ লক্ষ ৩০ হাজার টাকার লভ্যাংশ যোগ করার জন্য পাস বই পোস্ট অফিসে জমা দেয়। কর্তব্যরত পোস্টমাস্টার জানায়, তার জমানো টাকার মধ্যে চার লক্ষ টাকার লভ্যাংশ নাকি সে পাবেনা। সে কারণে চার লক্ষ টাকা নাছিমা আক্তারকে ফেরত দেন। পরবর্তী সময়ে আবার মেয়াদী হিসাবে টাকা রাখতে গেলে সে নাছিমা আক্তারের নামের মেয়াদী হিসাবে টাকা না রেখে তার স্বামীর নামে আরেকটি মেয়াদী হিসাব খুলে সেখানে চার লক্ষ টাকা রাখতে বলে এবং নতুন আরেকটি হিসাব খুলে দেয় যার হিসাব নং-এফডি-৪২৬৮৮৮।
পরবর্তীতে খোঁজখবর নিয়ে তিনি জানতে পারে তার নামের মেয়াদী হিসেবের চার লক্ষ টাকার লভ্যাংশ না পাওয়ার কোন কারণ নেই। পোস্টমাস্টার তার সাথে প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে তিনি জানান। এ বিষয়ে নাছিমা আক্তার টাঙ্গাইলের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল বরাবর অভিযোগ করেছেন তার মেয়াদী হিসাবের চার লক্ষ টাকার লভ্যাংশ ফেরত পাওয়ার জন্য। একই উপজেলার আলেয়া বেগম ও আব্দুর রহিমও এরকম হয়রানির শিকার হয়েছেন বলে জানা যায়।
এ বিষয়ে টাঙ্গাইলের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ ওমর ফারুক জানায়, গ্রাহকের মেয়াদী হিসাবের লভ্যাংশের টাকা না পাওয়ার ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে এবং পোস্টমাস্টার মিনহাজের বিরুদ্ধে বিভাগীয় সার্কেলের একটি মামলা চলমান রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। বিষয়টি নিয়ে পোস্টমাস্টার মিনহাজের সাথে কথা বলতে গেলে জানা যায়, তিনি ছাত্রলীগের এক কর্মীর উপর হামলা মামলায় বর্তমানে জেলহাজতে আছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল