
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ২১-২২ রোপণ মৌসুমে ইক্ষু ও সাথী ফসল উৎপাদনে আধুনিক প্রযুক্তি বিষয়ে খামার দিবস পালিত হয়। গতকাল বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলার উজ্জ্বল কোঠা শিমুলবাড়ী-১ ইক্ষু ক্রয় কেন্দ্রে এ দিবস পালন করা হয়। ঠাকুরগাঁও কৃষি বিভাগ ও ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেডের যৌথ আয়োজনে খামার দিবসের অনুষ্ঠানে ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান (সিপিই) কৃষিবিদ দিলীপ কুমার সরকার, বিশেষ অতিথি আরডিআরএস’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ কৃষিবিদ ড. মো: শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ মো: আবু রায়হান, স্থানীয় চাষী শশধর, সুমন, সুশোভন, গোবিন্দ, শচিন প্রমুখ। পরে পাশ্ববর্তী ইক্ষু ফসলের সাথে তরমুজ ও লাল শাক চাষের প্রদর্শনী প্লট পরিদর্শন করেন অতিথিরা। এ সময় ইক্ষু ও সাথী ফসল উৎপাদনে আধুনিক বিভিন্ন প্রযুক্তির বিষয়ে চাষীদের জানান তারা।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল