হোম » সারাদেশ » কুবিতে রমজানেও চলবে একাডেমিক কার্যক্রম

কুবিতে রমজানেও চলবে একাডেমিক কার্যক্রম

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: আসন্ন রমজানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাডেমিক কার্যক্রম চলবে ২১ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত এবং প্রশাসনিক কার্যক্রম চলবে আগামী ২৮ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত। আজ ২৯ মার্চ (মঙ্গলবার) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি রেজিস্ট্রার দলিলুর রহমান।
তিনি বলেন, আসন্ন রমজানে ২১ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং আগামী ২৮ এপ্রিল পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে। উল্লেখ্য, করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এই পরিপ্রেক্ষিতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হচ্ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!