
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ পৌরসভা কার্যালয়ে গ্রীলকেটে দুঃসাহসীক চুরি সংঘটিত হয়েছে। জানা গেছে গত রবিবার দিবাগত রাতের আধারে একটি সংঘবদ্ধ চোরের দল পৌর কার্যালয়ের অফিস কক্ষের জানালার গ্রীলকেটে ভিতরে প্রবেশ করে চোরে দল, অফিসের ৫টি স্টীলে আলমারীর তালা ভেঙ্গে ২টি কম্পিউটারের পিসি, ২টি মনিটর, চেক বহি সহ ও প্রয়োজনীয় অফিসের কাগজপত্রাদি চুরি করে নিয়ে যায়। এব্যাপারে পৌরসভার অফিস সহকারী বদিউজ্জামান বলেন, সংঘবদ্ধ চোরের দল কম্পিউটারের জিনিসপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র সহ ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু