প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২২, ৩:২৪ অপরাহ্ণ
লালমনিরহাটে নিমেষেই ১৪টি বাড়ি আগুনে পুড়ে ছাই

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদরে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব আমবাড়ী গ্রামের মুচার তেপতী এলাকায় সোমবার (২৮ মার্চ) রাত আনুমানিক ১১টার সময় আগুনে ১৪বাড়ি পুড়ে ছাই হয়েছে। রাতে সবাই যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিল এমন সময় হটাৎ আগুনের শিখা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আগুন নিভানোর জন্য ছুটে আসে এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
জানা যায়, ওই এলাকার মাইদুল, আবুতালেব, আমজাদ, আমিনুর, মমিনুর, ছামিয়াল, হবির, নুরু, রশিদুল এর বাড়িসহ ১৪টি বাড়ি সেই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবু তালেব জানায়, কি ভাবে আগুন ধরেছে তা সঠিক ভাবে জানতে পারিনী। যখন আগুন লাগছে টের পাওয়া গেছে তখন অনেক দেরি হয়েছে। আগুনের শিখা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ায় মানুষ আসবারপত্র, ধান-চাল, টাকা-পয়সা, স্বর্ণের জিনিস, হাঁস-মুরগি পুড়ে ছাই হয়ে যায়। আমরাদের সব শেষ হয়ে গেল।
তবে এলাকাবাসী ধারণা করছে গোয়াল ঘরের গরুর ধোয়ার আগুন থেকে এই আগুন লাগতে পারে। লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, বসতবাড়ি ঘর ১০টি, গোয়াল ঘর ৩টি, রান্না ঘর ২টি মোট ১৫টি ঘর পুড়ে গেছে। প্রাথমিক অনুমান করা হচ্ছে ৮লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ১৫লক্ষ টাকার মালামাল।
বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হবি বলেন, আগুন লাগার খবর পেয়ে আমি তাৎক্ষণিৎ উপস্থিত হয়ে শোকাহত পরিবারকে সান্তনা দেওয়ার চেষ্টা করি। লোকগুলো খুব অসহায় হয়ে পড়েছে, তারা সবাই খোলা আকাশের নিচে বসবাস করতেছে। পরিবারগুলোকে খুব দ্রুত প্রশাসনের সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.