হোম » সারাদেশ » সিরাজগঞ্জে গোয়াল ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে গোয়াল ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে বুলবুলি খাতুন (৪০) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ গোয়াল ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ মার্চ) দুপুরে দিকে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ফুলবাড়ী চরের থেকে তার মরহেদ উদ্ধার করা হয়। নিহত বুলবুলি খাতুন ফুলবাড়ী চরের সাইফুল ইসলামের স্ত্রী ও টাঙ্গাইল জেলার নাগরপুরের মৃত ওয়াজেদ আলীর মেয়ে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বলেন, রবিবার সন্ধ্যায় ফুলবাড়ী চরে সাইফুল ইসলামের গোয়াল ঘরে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খরব দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনার স্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

তিনি আরো বলেন, এখনো মৃত্যুর কারণ জানা যায়নি। ময়দা তদন্তের রিপোর্ট পেলে কারণ জানা যাবে। ময়না তদন্তের শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!