
নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ২৬ মার্চ স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ের সামানে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধাসহ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতা কর্মীরা।
সকাল ১১ টায় সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালয়ে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভারড়া ইউপি চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন তালুকদার, কেন্দ্রীয় উপকমিটির যুব ও ক্রীড়া সহ-সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য তারেক সামস খান হিমু, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, উপজেলা সহ-সভাপতি গোপাল চন্দ্র সাহা, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সবুর, সৈয়দ নাজমুল হক তপন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম খান অপু , উপজেলা যুব লীগের যুগ্ম আহŸায়ক মো. শাহিনুর রহমান শাহিন প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা