
মোঃ আসাদুজ্জামান বাচ্চু, সাভার প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পিত শ্রদ্ধা নিবেদন করেছেন বিকল্পধারা বাংলাদেশের নেতৃবৃন্দ।আজ সকাল সাতটায় দলটির কেন্দ্রীয় মহাসচিব ও লক্ষ্মীপুর -2 আসনের সাংসদ মেজর (অবঃ) আবদুল মান্নানের নেতৃত্বে স্মৃতিসৌধের বেদিমূলে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বিশেষ মোনাজাত করেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের সহ-সভাপতি মহসিন চৌধুরী,যুগ্ম-মহাসচিব এনায়েত কবির,শিক্ষা সম্পাদক ও বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান,সহ-সভাপতি এস আর ইলিয়াস, আয়েশা সিদ্দিকা দিতি,সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব,দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু, বিকল্প যুবধারার সম্মানিত সদস্য ও দলীয় মহাসচিবের পিএস জাহাঙ্গীর চৌধুরী প্রমূখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল