
রেজাউল ইসলাম তুরান, খুলনা প্রতিনিধিঃ খুলনার কয়রায় বিদ্যুৎস্পৃষ্টে দেবদাস মন্ডল নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ মার্চ) সকাল ৮ টার দিকে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার কালিপদ মন্ডলের ছেলে।
স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, ধান ক্ষেতে পানি দেয়ার জন্য নিজ বাড়িতে বিদ্যুৎতের লাইন চালু রেখে তার নিয়ে ধান ক্ষেতের কাছা কাছি পৌছালে ওই তার থেকে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। কয়রা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান