
এম,এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় পরিবারের উপর অভিমান করে এক নব-দম্পতি আত্মহত্যা করেছে। সোমবার (২১ই মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার এসআই ইমরান হোসেন।
নিহতরা হলেন উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের চালুঞ্জা তালুকদার পাড়া গ্রামের আব্দুর রাজ্জাক এর মেয়ে মার্জিয়া জান্নাত (১৮) সে নামুজা ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী। ও দামগাড়া কারিগড় পাড়া গ্রামের আব্দুল জলিল এর ছেলে সবুজ (২০)। পেশায় সে লেবার শ্রমিক ছিল।
স্থানীয় সুত্রে জানা যায়, এদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দুই পরিবারের অজান্তে দু’জনের প্রেম চিরঅটুট রাখতে সোমবার (২১ মার্চ) পালিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা। এরপরে বিয়ের বিষয়টি দুই পরিবারকে অবগত করে নব-দম্পতি। বিষয়টি কোন ভাবেই মেনে নেয়নি মেয়ের পরিবার। ছেলের আর্থিক অবস্থা ভাল না হওয়ায় মেয়ের পরিবার তাদের মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। পরে প্রেমিক-প্রেমিকা মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করে। মুঠোফোনে কথা বলার এক পর্যায়ে বাক বিতণ্ডায় জড়িয়ে পরে তারা। পরে প্রেমিকা মার্জিয়া তার নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করে।
অপর দিকে প্রেমিকার মৃত্যুর সংবাদ সইতে না পেরে প্রেমিক সবুজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এমন হৃদয় বিদারক ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিবগঞ্জ থানার এসআই ইমরান হোসেন ও নাছির উদ্দীন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল