
জেএম.মমিন, ভোলাঃ ভোলার বোরহানউদ্দিনে ২ কেজি গাঁজাসহ শরীফ নামক যুবককে আটক করেছে স্থানীয় থানা পুলিশ ।
রবিবার রাতে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের আটককৃত যুবকের বাসায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয় ৷ বোরহানউদ্দিন থানার উপ পরিদর্শক ( এসআই) ফখরুল হাসান লিমন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পায়, পক্ষিয়া ইউনিয়নে একটি গাঁজার চালান ঢুকছে। এমন সংবাদে ২০ মার্চ রাতে অফিসার্স ইনচার্জ এর পরিকল্পনায় তিনি সহ একটি টিম ওই স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় ওই টিম পক্ষিয়া ইউনিয়নের ০৮নং ওয়ার্ডস্থ জনৈক মোঃ শরিফ এর বসত ঘরের মধ্যে থেকে ২ কেজি গাঁজা সহ আসামী মোঃ শরিফ কে গ্রেফতার করেন। বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মোঃ শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান