হোম » সারাদেশ » চট্টগ্রাম স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশন’ নতুন কমিটি ঘোষণা

চট্টগ্রাম স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশন’ নতুন কমিটি ঘোষণা

সজীব আহম্মেদ রিমন,কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন ‘চট্টগ্রাম স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এর নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে।  সোমবার (২১ মার্চ) বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি পদে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের একাদশ আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ তারেকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে একই আবর্তনের বাংলা বিভাগের শিক্ষার্থী মো: আকবর হোসেন দায়িত্ব পেয়েছেন।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন লোক প্রশাসন বিভাগের একাদশ আর্বতনের শিক্ষার্থী খায়রুল বাশার সাকিব এবং  সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন একই আর্বতনের রসায়ন বিভাগের শিক্ষার্থী মো: আমিমুল এহসান  ও বাংলা বিভাগের মো: এরশাদ হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন দ্বাদশ আর্বতনের শিক্ষার্থী। তারা হলেন, একাউন্টিং বিভাগের মাহমুদুল ইসলাম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সাদেক হোসেন সোহেল, মোহাম্মদ মিশকাত, লোক প্রশাসন বিভাগের মুহাম্মদ শওকতুর রহমান ও শমসেদ হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছে ত্রয়োদশ আর্বতনের শিক্ষার্থী। তারা হলেন, রসায়ন বিভাগের মো: দিদারুল আলম ও মো: আবদুল আল লোমান।
উল্লেখ্য, আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!