প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২২, ৫:৫৩ অপরাহ্ণ
লালমনিরহাটে নির্মাণ সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে জরুরী আলোচনা সভা

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: শনিবার (১৯ মার্চ) বিকাল ৪টায় লালমনিরহাট পৌরসভা হলরুমে লালমনিরহাট ঠিকাদার সমিতির আয়োজনে নির্মাণ সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ঠিকাদার কাজী নজরুল ইসলাম তপন। বক্তব্য রাখেন বিশিষ্ট ঠিকাদার বদরুজ্জামান প্লাবন প্রমুখ।
পরে কাজী নজরুল ইসলাম তপনকে আহবায়ক, বদরুজ্জামান প্লাবন ও মতিয়ার রহমানকে যুগ্ম আহবায়ক করে লালমনিরহাট জেলা ঠিকাদার সমিতির ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়।
উল্লেখ্য যে, আহবায়ক কমিটি আগামী ২২ মার্চ লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করার কর্মসূচী ঘোষণা দেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.