হোম » সারাদেশ » সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার 

সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার 

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: হোলি উৎসব শেষে সিরাজগঞ্জে ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শুভ (১৫) নামের স্কুলছাত্রের মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা।  রবিবার (২০ মার্চ) সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। শুভ চান্দাইকোনা গ্রামের সুকুমার চন্দ্রের একমাত্র ছেলে ও চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।
এর আগে শুক্রবার (১৮ মার্চ) বিকেলে হোলি উৎসব শেষে বন্ধুদের সাথে ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শুভ। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার আতাউর রহমান জানান, হোলি উৎসব শেষে কয়েক বন্ধু ফুলজোড় নদীতে গোসল করতে নামে। নদীতে সাঁতার কাটার এক পর্যায়ে শুভ নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস সদস্য ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল দুদিন উদ্ধার অভিযান চালিয়ে তার কোন সন্ধান পায় না। আজ সকালে ঘটনাস্থলের ৫শ মিটার দূরে শুভর ভাসমান মরদেহ দেখে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!