
মো:রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি:“চিকিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু, ওয়ারিশ খুঁজছে ডোমার থানা পুলিশ।” শিরোনামে নিউজ প্রকাশের ২৪ ঘন্টা পর সিআইডি’র সহযোগীতায় ওই মৃত নারীর পরিবারের সন্ধান পেয়েছে নীলফামারীর ডোমার থানা পুলিশ। শনিবার (১৯ মার্চ) সকালে সিআইডি রংপুর ক্রাইমসিনের একটি টিম নীলফামারী সদর হাসপাতালে এসে মর্গে থাকা পরিচয়হীন নারীর আঙ্গুলের ছাপ সংগ্রহ করে তার ঠিকানা নিশ্চিত করে।
সেখানে জাতীয় পরিচয় পত্রে তার নাম লক্ষী চৌহান, পিতা রাম চন্দ্র চৌহান, মাতা মৃত আরতি চৌহান, খামার ঝাড়বাড়ী, পোস্ট পুলহাট, ওয়ার্ড নং ৪ দিনাজপুর সদর লেখা ছিলো। সেই সূত্রে খোজ নিয়ে পুলিশ জানতে পারে মৃত লক্ষী চৌহানের স্বামীর নাম নিত্যনন্দ চৌহান। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেন ডোমার থানার এসআই (তদন্ত কর্মকর্তা) লুৎফর রহমান। তিনি আরো জানান, পরিবারের লোকদের সাথে কথা হয়েছে, তারা লাশ গ্রহণের জন্য ডোমারের উদ্দেশ্য রওনা দিয়েছেন।
প্রসঙ্গত, ডোমারের এক সাংবাদিকের খবরে গত ১৪ মার্চ অসুস্থ্য অবস্থায় রাস্তার পাশে পরে থাকা ডোমার কনিকা সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এটিএম গোলাম মোস্তফা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। মেডিকেল রেজিস্টার খাতায় তার নাম লক্ষী, স্বামী নিজ ও কুমারপাড়া ঠাকুরগাঁও লেখা ছিলো। চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৮ মার্চ বিকালে তিনি মৃত্যুবরণ করেন। স্বজন না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র দায়িত্বরত চিকিৎসক ডোমার থানায় অবগত করলে বিকালে পরিচয়হীন নারীর মৃতদেহ উদ্ধার করে।
পরে মেডিকেলের রেজিস্টারে লেখা ঠিকানা অনুযায়ী ঠাকুরগাঁও থানাসহ বিভিন্ন জায়গায় পরিবারের সন্ধান করেন পুলিশ। পরিবারের সন্ধান না পেয়ে শনিবার ১৯ মার্চ জেলা মর্গে পিএম শেষে মৃত নারীর আঙ্গুলের ছাপ সংগ্রহ করে রংপুর সিআইডি’র ক্রাইমসিন। সেখানে তার পরিচয় ও ঠিকানা শনাক্ত হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান