হোম » সারাদেশ » পৃথিবীতে আপনজন মানুষের শ্রেষ্ঠ হলেন বাবা

পৃথিবীতে আপনজন মানুষের শ্রেষ্ঠ হলেন বাবা

মোঃ কবির হোসেন: বাবাকে নিয়ে যদি লেখা শুরু করি, তাহলে কোথা থেকে যে শুরু করে কোথায় গিয়ে শেষ করবো তা বুঝে ওঠাই মুশকিল। পৃথিবীতে মানুষের শ্রেষ্ঠ আপনজনদের মধ্যে অন্যতম ব্যক্তি হলেন বাবা। পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ মেলে প্রশস্ত বৃক্ষের মতো ছায়াদানকারী বাবার বুকে।

শত আবদার আর নির্মল শান্তির এ গন্তব্যটি কারোরই অজানা নয়। বাবা, শৈশবে তোমার গালে কবে আমি চুমু খেয়েছিলাম – মনে নেই। আজ মাঝে মাঝে তোমাকে পা ছুয়ে সালাম করলে তুমি যখন আমার মাথায় হাত বুলাও তখন লজ্জায় আমি তোমাকে চুমু দিতে পারি না! শৈশবে তখন তুমি যুবক ছিলে, আর আমি শিশু। আজ আমি যুবক আর তুমি বুড়ো হতে হতে অনেকটাই শিশু হয়ে গেছো। অনেক কথাই আজ ভুলে যাও।

মাঝে মাঝে তোমার ওপর প্রচন্ড রাগ ওঠে; তোমাকে নিয়ন্ত্রণে রাখতে প্রতিবাদ করে তোমার মুখের ওপর অনেক কথাই বলে ফেলি। “বাবা বার্ধক্যজনিত কারনে খূব অসুস্থ….. গতকাল শবে-বরাতের দিন শুক্রবার জুম্মার নামাজ’র ফরজ শেষ করে মোনাজাত’র পর সুন্নাত’র নিয়ত করবে বলে উঠে দাড়াতে গেলে মাথা গুরে পরে যায়। সাথে সাথে হাসপাতালে নিয়ে আসি। মহান সৃস্টিকর্তার নিকট শুকরিয়া এখন অনেকটাই শঙ্কামুক্ত। শত ব্যস্ততাও “বাবা অসুস্থ হলে হাসপাতালে নিজে নেয়ার চেস্টা করি।

প্রতিটা মূহুর্ত বাবার পাশেই আছি। পৃথিবীর সকল বাবা-মা ভালো থাকুক, সুস্থ থাকুক আর সন্তানদের কলিজা ঠান্ডা থাকুক। আমার “বাবা’র পাশে! আমি যার “বাবা…. সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার বাবাকে খুব দ্রুত সুস্থ করে দেন….(আমিন)

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!