
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে চকরিয়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমপি।
বৃহস্পতিবার (১৭মার্চ) বিকাল তিনটায় চকরিয়া পৌরশহরের সিস্টেম কমপ্লেক্স চত্বরে চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলামের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকীর আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল