
রায়হান আলী, উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সারাদিন ব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সলপ ইউনিয়ন আওয়ামী লীগ ও সলপ ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্বপ্নজয় বাংলাদেশ স্থানীয় দুস্থ মহিলাদের ফ্রি চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় করেন।
চিকিৎসা নিতে আসা ইতি রানী ও বেলী খাতুন সলপ ইউনিয়ন পরিষদের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, ইউনিয়ন পরিষদ প্রতিবছর যেন বড় পরিসরে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে স্বপ্নজয় বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আজাদুল ইসলাম সবুজ জানান, আমরা এখানে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করছি। একই সাথে রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যম স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমেও জনগণকে উৎসাহিত করছি।
ফ্রি চিকিৎসা ক্যাম্পের চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোছাঃ আয়েশা সিদ্দিকা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমানের মাধ্যমে এলাকার অসহায় দুস্থ মহিলাদের ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছি। ভবিষ্যতেও তিনি অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদানের অঙ্গীকার করেন।
এ ব্যাপারে সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলাকার অসহায় দুস্থ মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা পৌঁছে দিতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অবাহ্যত থাকবে বলে উল্লেখ করেন এই চেয়ারম্যান।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ