
রায়হান আলী, উল্লাপাড়া প্রতিনিধিঃ বৃহস্পতিবার উল্লাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসুচির আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বেলুন উড়িয়ে এবং কেক কেটে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুর্বণ জয়ন্তী মেলার উদ্বোধন করেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, তানভীর ইমাম এমপি, উপজেলা পরিষদ চেয়ার্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ।
পৌর শহরে মুক্তিযোদ্ধাদের ট্রাক মিছিল বের করা হয়। একই সঙ্গে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের মানুষের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ উপলক্ষে উক্ত মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তি উৎসব মেলায় মোট ৪০টি স্টল স্থাপিত হয়েছে। এসব স্টলে সরকারি বিভিন্ন দপ্তরের নানা উন্নয়ন কর্মকান্ড প্রদর্শিত হচ্ছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ