
মাহবুব তরফদার, গাজীপুর মহানগর প্রতিনিধিঃ বাকী না দেয়ায় টঙ্গীতে কিশোর গ্যাং এর সদস্যরা ছুরি দিয়ে ছুরিকাঘাত করে ব্যবসায়ী সোলেমান (২২) কে মারাত্মক জখম করেছে। গুরুতর আহত ব্যবসায়ীকে চিকিৎসার জন্য টঙ্গীর আহসান উল্লা মাষ্টার মেডিকেল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ী এলাকায়। আহত ব্যবসায়ীর বাবার নাম আনোয়ার হোসেন। তার বাড়ী টঙ্গীর দত্তপাড়ায়।
এলাকার লোকজন জানায়, টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ি এলাকায় সোলেমান চা, পান ও সিগারেট বিক্রির ব্যবসা করে আসছিলেন। গত বুধবার রাত ৮টায় ৪/৫জন কিশোর তার দোকানে এসে বাকীতে সিগারেট চান। দোকানদার সোলেমান বাকীতে সিগারেট দিতে অস্বীকার করায় কিশোররা ক্ষিপ্ত হয়ে উঠে। এরপর কিশোরদের সঙ্গে তার বাক বিতন্ডার এক পর্ষায়ে একজন কিশোর ছুরি দিয়ে ব্যবসায়ী সোলেমান এর বাম হাত, ও বুকের বাম পাশে ছুরিকাঘাত করে । সোলেমান এর চিৎকার এ আশেপাশের মানুষশ এগিয়ে এলে কিশোর গ্যাং এর সদস্যরা পালিয়ে যায়। এরপর তারা সোলেমানকে চিকিৎসার জন্য টঙ্গীর আহসান উল্লা মেডিকেল এ নিয়ে যায়। হাসপাতালে সোলেমান এর অবস্থায় অবনতি হলে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকার লোকজন আরো জানায়, ঘটনার সঙ্গে জড়িতরা কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য।
এ ব্যপারে টঙ্গী পূর্ব থানা অফিসার ইন চার্জ জাবেদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যপারে টঙ্গী পূর্ব থানায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান