
আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ ভালুকায় দৈনিক গণমানুষের আওয়াজ এর ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা, আলােচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৫ই মার্চ ১১টায় স্থানীয় বাজার এবং আলােকিত মিডিয়া সেন্টারে দোয়া মাহফিলের আয়ােজন করা হয়।উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন,ঢাকা থেকে প্রকাশিত জাতীয় “দৈনিক গণমানুষের আওয়াজ” প্রতিষ্ঠার পর থেকে গৌরব উজ্জল ৬ষ্ট বছরের পদার্পণে সম্পাদক মন্ডলী ও কলাকৌশলী সকলকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয় এবং দৈনিক গণমানুষের আওয়াজ যে সফলতা ও তথ্যবহুল সাংবাদিকতা ও নির্ভীকতার, ঐতিহ্য বহন করছে তা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে সবাই এমনটাই প্রত্যাশা করেন।এসময় ইউপি সদস্য হারুন রশীদ,শহীদ রিয়াজ উদ্দিন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আঃ সালাম,মোঃ মকবুল হোসেন,মোঃ হাবিব হোসেন, মোঃ উজ্জ্বল,প্রতিনিধি আরিফুল ইসলাম,বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় জনপ্রতিনিধি নেতবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার