হোম » সারাদেশ » পোরশায় জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ষষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পোরশায় জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ষষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এম আই হোসেন, পোরশাঃ নওগাঁর পোরশায় জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ষষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেন পোরশা মডেল প্রেসক্লাব।
মঙ্গলবার বিকালে উপজেলার জিরো পয়েন্ট সারাইগাছি মোড়ে মোঃ আইনুল হক এর সম্পাদিত জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ষষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জিরো পয়েন্টের চৌরাস্তায় রেলি প্রদক্ষিণ করে পোরশা মডেল প্রেসক্লাবের  সাংবাদিক ডিএম রাশেদের চ্যাম্বারে আলোচনার আয়োজন করা হয়। আলোচনায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার পোরশা প্রতিনিধির মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ডি এম রাশেদ সিনিয়র সাংবাদিকদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের পোরশা থানা সাবেক সিনিয়র সহ-সভাপতি জনদরদি মাটি ও মানুষের নেতা মোঃ ওবায়দুল্লাহ শেখ। দুর্নীতিতে জিরো টলারেন্স প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বাণী উল্লেখ করে উপস্থিত সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের নির্দেশনা প্রদান করেন। এবং উক্ত সংবাদপত্রের সম্পাদক মোঃ আইনুল হকের দীর্ঘায়ু কামনা করেন এবং এই পত্রিকার পথ চলা যেন সুগম হয় এ কামনাওকরেন তিনি।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পোরশা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ আলী, সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। তাছাড়া রেলি এবং আলোচনা সভায় অংশগ্রহণ করেন কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোলায়মান আলী সহ ছাত্র ছাত্রী ও সারাইগাছি জিরো পয়েন্ট বাজারের ব্যবসায়ী মোঃ শামসুজ্জামান ও রমজান আলী সহ বিভিন্ন পেশাজীবী প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!